azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাস্তবতা বিবেচনায় দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। একইসঙ্গে সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে ২টি রেখে, বাকিগুলো একীভূত (মার্জ) করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ব্যাংকিং খাত: বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

অনুষ্ঠানে দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে দেশের ব্যাংকিং খাত কার্যত ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর।তিনি বলেন, দেশে বর্তমানে ৬১টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট। ব্যাংকের সংখ্যা কমানো গেলে সুশাসন নিশ্চিত করা সহজ হবে। সরকারের পরিকল্পনা হলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে ২টি রেখে বাকিগুলো একীভূত করা।

তিনি আরও বলেন, ‘এসব কারণে ব্যাংকিং খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, যার একটি বড় অংশ সম্ভবত বিদেশে পাচার হয়েছে।’ পাশাপাশি পরিবারতন্ত্রের মাধ্যমে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার পাচারের অভিযোগও করেন তিনি।

আহসান এইচ মনসুর বলেন, কোনোভাবেই যেন ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ব্যাংকিং খাতে প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সঠিক গভর্ন্যান্সের অভাবেই এই খাত ধ্বংসের মুখে পড়েছে। ব্যাংকিং খাতে সংস্কারের বহু দিক রয়েছে এবং সব ক্ষেত্রেই সংস্কার জরুরি।

আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন গভর্নর। তবে সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না হলে ভবিষ্যতে আবারও ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ ফিরে আসতে পারে বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক একটি ব্যাংক রেজ্যুলিউশন ফান্ড গঠনের কাজ করছে। এই তহবিলে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। শুধু ব্যাংক নয়, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এই রেজ্যুলিউশন কাঠামোর আওতায় আনা হবে।

ক্যাশলেস সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে গভর্নর বলেন, রাজস্ব ফাঁকির প্রধান মাধ্যম হলো নগদ লেনদেন। ক্যাশলেস ব্যবস্থা চালু করা গেলে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব।এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ব্যাংকিং সেবার আওতায় আনার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০