azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বছরের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান

২০২৫ সালজুড়ে দেশের শেয়ারবাজারে দীর্ঘ সময় দরপতন থাকলেও নতুন বছর ২০২৬ সালের সূচনা দিনে ইতিবাচক চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম—উভয় শেয়ারবাজারেই বড় ধরনের উত্থান লক্ষ্য করা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এর ফলে দুই বাজারেই সব মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল। পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বেড়েছে।

ডিএসইতে লেনদেন শুরুর পর থেকেই বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে, যা সূচকের ইতিবাচক প্রবণতা তৈরি করে। সারাদিন এই ধারা বজায় থাকায় লেনদেন শেষে দেখা যায়, মূল্যবৃদ্ধির তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।দিনশেষে ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬৬টির দাম কমেছে এবং ৬২টির দাম অপরিবর্তিত ছিল।

১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ প্রদানকারী ভালো মানের কোম্পানিগুলোর মধ্যে ১৪২টির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে ৩৮টির দাম কমেছে এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া মাঝারি মানের কোম্পানির মধ্যে ৫৯টির শেয়ারের দাম বেড়েছে, ৮টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত ছিল।

লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৬২টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ২০টির দাম কমেছে এবং ১৫টির দাম স্থির ছিল। এছাড়া তালিকাভুক্ত ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১টির দর বেড়েছে, ৬টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১০ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে পৌঁছেছে। একই সঙ্গে শীর্ষ ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০