azadmin
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টংকাবতীতে প্রকৃতির বিনাশ: প্রভাবের দাপট ভেঙে বন বিভাগের অভিযান

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রভাবশালী মাটিখেকো চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে বন বিভাগ। বান্দরবান জেলার টংকাবতী ইউনিয়নে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাটি ভর্তি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

​জানা যায়, গত ১২ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় টংকাবতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁন্দের পাড়া এলাকায় বন বিভাগের নিয়ন্ত্রণাধীন পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় চিহ্নিত পাহাড় ও মাটিখেকো মোহাম্মদ আজিজ (পিতা: আব্দুল হাই)—এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি পাহাড় কেটে মাটির ব্যবসা চালানো হচ্ছিল। প্রভাবশালী এই চক্রটি শুধু দিনেই নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টি উপেক্ষা করে এবং গভীর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে পাহাড় কাটছিল। মো. আজিজের দাপটে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পাননি।

​ঘটনার দিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে পাহাড় কাটা বন্ধে তাৎক্ষণিক অভিযানে নামে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জ। রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূইয়ার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন হাংগর বিট কর্মকর্তা এ কে এম আবু সাঈদ, টংকাবতী বিট কর্মকর্তা ইমন বিল্লাহ সহ পদুয়া, হাংগর ও টংকাবতী বিটের কর্মচারীবৃন্দ। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাহাড়খেকো চক্রের মূল হোতা আজিজ ও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বন কর্মকর্তারা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাটি ভর্তি একটি ডাম্প ট্রাক জব্দ করে নিজস্ব বিশেষ ব্যবস্থায় পদুয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন।

​এ বিষয়ে পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূইয়া কড়া হুশিয়ারি দিয়ে জানান, “পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সরকারি বনভূমির পাহাড় কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। বৃষ্টি কিংবা রাতের আধারে ছদ্মবেশে পাহাড় কাটার দিন শেষ। অভিযুক্ত মোহাম্মদ আজিজসহ এই অবৈধ পাহাড় কাটার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। সরকারি সম্পদ রক্ষা এবং বনভূমি দখলমুক্ত রাখতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

​বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত ডাম্প ট্রাক এবং পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%9f%e0%a6%82%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকার সড়ক রক্ষায় ডিসি অফিসে অভিযোগ: প্রশংসায় ভাসছেন গণমাধ্যমকর্মী সাইফুল

টংকাবতীতে প্রকৃতির বিনাশ: প্রভাবের দাপট ভেঙে বন বিভাগের অভিযান

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

পদুয়ায় পাহাড় খেকো চক্রের তাণ্ডব: নেপথ্যে বিট কর্মকর্তা আবু সাঈদ!

লোহাগাড়ায় বিদেশি পিস্তল-ইয়াবা ও বিপুল পরিমাণ গুলিসহ আটক-২

লোহাগাড়ায় নয় লিটার দেশীয় তৈরি মদসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

১০

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

১১

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

১২

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

১৩

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১৪

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

১৫

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১৬

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১৭

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১৮

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৯

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

২০