azadmin
২১ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিসেট ডায়েট কী? কীভাবে শুরু করবেন

পার্টি, পিকনিক, বিয়েবাড়ি নিয়ে শীতকাল জমজমাট। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই মৌসুমে একটু বেশিই খাওয়াদাওয়া হয়। বাঁধা-ধরা নিয়মের বাইরে গিয়ে খাওয়াদাওয়া চলে। এতে শুধু যে ওজন বাড়ে তা নয়। অধিকাংশ সময়ে প্রভাব পড়ে হজম স্বাস্থ্যের উপর। যেমন ভাজাপোড়া বা মশলাদার খাবার বেশি খেয়ে ফেললে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে হয়। পেট ঠিকমতো হয় না। এমন আরও নানা সমস্যা দেখা দেয়। এই সব সমস্যা কাটিয়ে পুরোনো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে ফিরবেন কীভাবে?

শরীরের হাল ফেরাবে ‘রিসেট ডায়েট’

লিভার ও কিডনি নিজে থেকেই শরীরে জমা টক্সিন বের করে দেয়। এর জন্য আলাদা করে ডিটক্স ওয়াটার খাওয়ার দরকার পড়ে না। কিন্তু দিনের পর দিন ভুলভাল খাবার খেলে হজমের সমস্যা তৈরি হয়, ব্লোটিংয়ের সমস্যা দেখা দেয়। তখন লিভার ও কিডনির উপরও চাপ সৃষ্টি হয়। এই সব সমস্যা দূর করতে সাহায্য করে ‘রিসেট ডায়েট’।

‘রিসেট ডায়েট’ কী?

এই ডায়েট লিভার ও কিডনির ডিটক্সিফিকেশন পদ্ধতিকে উন্নত করতে সাহায্য করে। এটি হজমের সমস্যা দূর করে এবং শরীরে জমে থাকা টক্সিন বের করে দেয়। এতে ওজনও কমে। উৎসবের আমেজ কাটিয়ে পুরোনো খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে ফেরার আগে কয়েক দিন ‘রিসেট ডায়েট’ করতে পারেন। ‘রিসেট ডায়েট’ ১৫ দিন করলেই উপকার পাওয়া যায়। তবে কিছু নিয়ম মেনে ‘রিসেট ডায়েট’ করতে হয়।

কীভাবে শুরু করবেন ‘রিসেট ডায়েট’?

১) শরীরে জমে থাকা টক্সিন বের করতে হলে প্রচুর পরিমাণে পানি পান কর‍তে হবে। ‘রিসেট ডায়েট’-এর প্রথম ধাপই হলো দিনে ৮-১০ গ্লাস পানি পান করা। এছাড়া তরল খাবার বেশি খেতে পারেন।

২) হজমে স্বাস্থ্যকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করে দিন। প্রচুর পরিমাণে সবজি, ডাল খেতে পারেন। এতে পেট ফাঁপার সমস্যাও দূর হয়ে যাবে।

৩) টানা কয়েক দিন অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার পরে ‘রিসেট ডায়েট’ করতে পারেন। যখন ‘রিসেট ডায়েট’ শুরু করবেন তখন প্রক্রিয়াজাত খাবার খাওয়া চলবে না। এড়িয়ে চলতে হবে প্যাকেটজাত খাবার, ময়দা, চিনি ইত্যাদি। শুধু তাজা ফল, সবজি, মাছ-মাংস-ডিম, ডাল, দানাশস্য খান।

৪) শুধু যে খাদ্যতালিকায় নজর দেবেন, এমনটা নয়। সচেতন থাকতে হবে রান্না করার সময়েও। বেশি তেল-মশলা দিয়ে রান্না করলে চলবে না। কয়েক দিন সিদ্ধ, কম তেল-মশলাদার খাবার খান।

৫) ‘রিসেট ডায়েট’-এ হালকা এবং স্বাস্থ্যকর খাবার খেতে হয়। তার সঙ্গে হালকা শরীরচর্চাও জরুরি। এই ৫ নিয়ম মেনে ১৫ দিন ‘রিসেট ডায়েট’ করতে পারেন। এতে কিডনি ও লিভার আবার ঠিকমতো ফাংশন করা শুরু করে দেবে এবং হজম স্বাস্থ্যও উন্নত হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০