azadmin
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটি টাকার সড়ক রক্ষায় ডিসি অফিসে অভিযোগ: প্রশংসায় ভাসছেন গণমাধ্যমকর্মী সাইফুল

নিজস্ব প্রতিনিধি:

​চট্টগ্রামের লোহাগাড়ায় কোটি টাকা ব্যয়ে সবেমাত্র নির্মিত হয়েছে একটি সড়ক, অবৈধ ভারী যানবাহন ও দখলদারদের থাবায় ধ্বংসের মুখে পড়েছে, ইতোমধ্যে ভাঙ্গনও ধরেছে বেশ কয়েকটি জায়গায়। লোহাগাড়া উপজেলার তুলাতলী, কালু আমিন সিকদার পাড়া, উত্তর আমিরাবাদ চট্টলাপাড়া, পালপাড়া ও চৌরাস্তা মাথা এলাকার ‘ বাবে দরবারে গারাংগিয়া সড়ক’টি নির্মাণের কয়েক মাসের মধ্যেই চলাচলের অযোগ্য হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

​জানা গেছে, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত গারাংগিয়া সড়কটি স্থানীয় হাজার হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে সড়কটির কার্পেটিং কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু সড়কটি চালুর পর থেকেই শুরু হয় কতিপয় অসাধু চক্রের তাণ্ডব।

​স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির কার্পেটিং শেষ হতে না হতেই পার্শ্ববর্তী ইটভাটা থেকে ৩০ টনেরও বেশি ধারণক্ষমতার ভারী ড্রাম্প ট্রাক ও ইটবাহী ট্রাক নিয়মিত যাতায়াত করছে। অতিরিক্ত ওজন বহনে অক্ষম গ্রামীণ এই সড়কটিতে ইতোমধ্যে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও মারাত্মক ভাঙন দেখা দিয়েছে।

​শুধু ভারী যানবাহনই নয়, রাস্তার দুই পাশ অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। স্থানীয় কাঠ ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে কাটা গাছের গুঁড়ি (টুঁরা) এনে রাস্তার পাশে স্তূপ করে রাখায় সড়কটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এসব কাঠ ট্রাকে ওঠানো-নামানোর সময় সড়কের বড় অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া, আন্তঃজেলা বিভিন্ন এলাকা থেকে ১০ চাকার ইন্দিয়ান টাটা গাড়িতে করে অতিরিক্ত বালু পরিবহনের ফলে রাস্তার ভাঙন আরও তীব্র রূপ নিয়েছে।

​ভারী যানবাহনের হাইড্রোলিক হর্নের তাণ্ডবে পুরো এলাকায় তৈরি হয়েছে মারাত্মক শব্দদূষণ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ পথচারী এবং ছোট যানবাহনের চালকেরা। প্রতিনিয়ত ঘটার আশঙ্কায় রয়েছে বড় ধরনের দুর্ঘটনা।

​এ বিষয়ে এলাকা বাসীর পক্ষে গণমাধ্যমকর্মী “সাইফুল ইসলাম” গত ০৯ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি অতি দ্রুত সরজমিনে তদন্তপূর্বক গারাংগিয়া সড়কে ইটভাটার অতিরিক্ত ভারী যানবাহন চলাচল বন্ধসহ রাস্তার দুই পাশ দখলমুক্ত করে যাতায়াতের উপযোগী করার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, ​*”সরকারি অর্থ ও জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সড়ক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ধ্বংস করতে দেওয়া হবে না। যারা ৯০ লাখ টাকার কার্পেটিং করা গ্রামীণ সড়কে ৩০ টনের ভারী ট্রাক চালিয়ে তা ধ্বংস করছে এবং রাস্তার দুই পাশে গাছের গুঁড়ি রেখে জনচলাচল বাধাগ্রস্ত করছে, তারা আইনত অপরাধ করছে। সরকারি সম্পদ নষ্টকারী এবং অবৈধ দখলদারদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

​এলাকাবাসীর একটাই প্রশ্ন— ৯০ লাখ টাকার সরকারি সম্পদ এভাবে নষ্ট হতে দেখেও প্রশাসন কেন চুপ? দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকার সড়ক রক্ষায় ডিসি অফিসে অভিযোগ: প্রশংসায় ভাসছেন গণমাধ্যমকর্মী সাইফুল

টংকাবতীতে প্রকৃতির বিনাশ: প্রভাবের দাপট ভেঙে বন বিভাগের অভিযান

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

পদুয়ায় পাহাড় খেকো চক্রের তাণ্ডব: নেপথ্যে বিট কর্মকর্তা আবু সাঈদ!

লোহাগাড়ায় বিদেশি পিস্তল-ইয়াবা ও বিপুল পরিমাণ গুলিসহ আটক-২

লোহাগাড়ায় নয় লিটার দেশীয় তৈরি মদসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

১০

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

১১

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

১২

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

১৩

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১৪

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

১৫

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১৬

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১৭

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১৮

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৯

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

২০