azadmin
২১ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না: জ্যোতির্ময়ী

সুদূর শ্রীলঙ্কায় টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। শুটিং করছেন ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে। গত পাঁচ দিন ধরে জোরকদমে ‘প্রিন্স’ সিনেমার শুটিং চলছে সেখানে। এ সিনেমায় শাকিবের বিপরীতে তিনিই নায়িকা। পরিচালনায় আবু হায়াত মাহমুদ।

এদিকে মঙ্গলবার (২০ জানুয়ারি) ‘প্রজাপতি ২’ সিনেমার ২৫ দিন পূর্তি উপলক্ষ্যে আনুষ্ঠানিক আয়োজন করা হয়। জ্যোতির্ময়ী এ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেন। মস্ত কেকের বুকে ছুরি বসিয়েছেন দেব। ছোট্ট ছোট্ট টুকরোয় কেটে খাইয়ে দিচ্ছেন ‘প্রজাপতি ২’ সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের। এ উদযাপনে থাকার কথা ছিল সিনেমার অন্যতম নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুরও। তিনি কোথাও নেই?

একটি গণমাধ্যম জ্যোতির্ময়ীকে ফোন করেছিল, তখন তিনি হোটেলের ঘরে। শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। দেবের নায়িকা এবার শাকিবের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত। আগের সিনেমার উদযাপনে তাই নেই?নায়িকা স্বীকার করে নিলেন তার অপারগতার কথা। তিনি বললেন, আমার প্রথম সিনেমার ২৫ দিনের পূর্তি। যাদের হাত ধরে বড়পর্দায় এলাম, তাদের উদযাপনে সামিল থাকতে পারলাম না। কী যে খারাপ লাগছে। কিন্তু কিছুই করার নেই। মন খারাপ ভুলে আপাতত তাই কাজে ডুব দিয়েছেন।

জানা গেছে, দিনরাত এক করে নাকি শুটিং করছেন অভিনেত্রী? তিনি বলেন, দেখুন, আমাদের কাজ তো ঘড়ি ধরে হয় না। প্রয়োজন পড়লে আমরা রাত জেগেও শুটিং করছি। কাজটা দ্রুত শেষ করতে হবে। প্রত্যেকের মাথায় এ চিন্তা ঘুরছে।জ্যোতির্ময়ী বলেন, ‘প্রজাপতি ২’ সিনেমা তাকে দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ করে দিয়েছে। ‘প্রিন্স’ দিয়েছে বাংলাদেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।

কেমন দেখছেন ঢালিউডের মানুষদের?—এমন প্রশ্নের উত্তরে মিষ্টি হাসি ভেসে এলো। অভিনেত্রী বললেন, খুব সহযোগিতা করছেন। সব উচ্চারণ যাতে সঠিক বলতে পারি, ধরিয়ে দিচ্ছেন। আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না।তবে কি এ তালিকায় শাকিবও আছেন? তিনি বলেন, দেব আর শাকিব খান আলাদা মানুষ। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে কাজের সময় কোথাও যেন এক। প্রচণ্ড সহযোগিতা করেন। ওরা খ্যাতনামা, বুঝতেই দেন না বলে জানান জ্যোতির্ময়ী।

কাজের ফাঁকেই শ্রীলংকা ঘুরে দেখছেন জ্যোতির্ময়ী। যেমন আগের সিনেমার শুটিংয়ের সময় লন্ডনে ঘুরেছিলেন তিনি। এত সুন্দর সুন্দর জায়গায় শুটিং করছেন। ‘ডেট’ করার সুযোগ পেলে কাকে নেবেন— দেব না শাকিব? উত্তরে হাসতে হাসতে জবাব দেন জ্যোতির্ময়ী, কাউকে না। নিজের সঙ্গে সময় কাটাব। ডেট করব নিজের সঙ্গে।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

পদুয়ায় পাহাড় খেকো চক্রের তাণ্ডব: নেপথ্যে বিট কর্মকর্তা আবু সাঈদ!

লোহাগাড়ায় বিদেশি পিস্তল-ইয়াবা ও বিপুল পরিমাণ গুলিসহ আটক-২

লোহাগাড়ায় নয় লিটার দেশীয় তৈরি মদসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

১০

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

১১

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১২

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

১৩

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১৪

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১৫

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১৬

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৭

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৮

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৯

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

২০