নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পদুয়া হাইস্কুল মাঠ সংস্কার ও উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ আগষ্ট) বিকেলে পদুয়া হাইস্কুল মাঠ সংলগ্ন এক টার্ফে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফৌজলু।
মতবিনিময় সভায় বক্তারা পদুয়া হাইস্কুল মাঠের বর্তমান জরাজীর্ণ অবস্থা, সংস্কারের প্রয়োজনীয়তা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে মাঠটির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা দ্রুততম সময়ের মধ্যে মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বান্দরবান খেলোয়াড় সমিতির সভাপতি নাসির উদ্দিন, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম শাহাবুদ্দিন, এস এম জাকারিয়া ও মোর্সেল মাহমুদ এবং চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে অ্যাডভোকেট রঞ্জন মিত্র ও মোহাম্মদ নবাব।
অন্যান্যদের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন মোবারক হোসেন, মোস্তাফিজ, মামুনুর রশিদ, আরিফ উদ্দিন, হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিন, হাসান শাহেদ, মোহাম্মদ সাকিব, এহসান আব্দুল্লাহ, কফিল উদ্দিন, মো. হাসান, শাকিল মো. নয়ন, মোহাম্মদ নাসির, আমান, দিদার, আবুল বশর ও আকবর।
এ ছাড়া স্থানীয় উদীয়মান ও সাবেক খেলোয়াড়দের মধ্যে নজরুল ইসলাম, আবদুল্লাহ, অনুকূল, বিপ্লব, ইউসুফ ও সাজ্জাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন