azadmin
২৭ এপ্রিল ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সাঁকোই একমাত্র ভরসা মুক্তিযোদ্ধাসহ অর্ধশত পরিবারের

আজাদী বার্তা ডেস্কঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া মছনের হাট এলাকায় ঝুঁকিপূর্ণ একটি ঝুলন্ত সাঁকোই ভরসা মুক্তিযোদ্ধাসহ অর্ধশত পরিবারের কয়েকশ মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে তাদের।

সোমবার (২৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, বড়হাতিয়ার পাহাড়ি এলাকা থেকে নেমে আসা নেইক্ষ্যংছড়ি খাল পার হয়েই এসব পরিবারের বসবাস। কিন্তু নিরাপদ সেতু না থাকায় স্থানীয়রা নিজেদের অর্থায়নে একটি অস্থায়ী ঝুলন্ত সাঁকো তৈরি করে চলাচল করছেন। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।
বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে গেলে সাঁকোটি তলিয়ে যায়, ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে খালপাড়ের মানুষজনের যাতায়াত বেবস্থা। তখন যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।
খালপাড়ে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশের জন্য লড়েছি। অথচ স্বাধীনতার এত বছর পরও একটি ব্রিজ পেলাম না। আমার পরিবারসহ অন্তত ৫০টি পরিবার এখানে মানবেতর জীবনযাপন করছে।”
তিনি আরও জানান, এই এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী প্রতিদিন ৩৫ ফুট প্রশস্ত খালটি ঝুঁকি নিয়ে পারাপার হয়। বর্ষাকালে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগীদের ক্ষেত্রেও দেখা দেয় চরম দুর্ভোগ।

স্থানীয়রা জানান, এলাকাটি দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। একটি সেতু নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে না, মুক্তিযোদ্ধা পরিবারগুলোরও প্রাপ্য সম্মান নিশ্চিত হবে। পাশাপাশি লায়লা বরপাড়া, উত্তরপাড়া, টুনারপাড়া ও মছনের হাট এলাকার বহু কৃষক নিরাপদে চলাচল করতে পারবেন।
স্থানীয় বাসিন্দা আবুল বশর বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। দ্রুত ব্রিজটি নির্মাণ হলে আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির বলেন, জনদূর্ভোগ নিযে একটি লিখিত আবেদন পেয়েছি। তিনি আরও বলেন, সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাই জনদূর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে সেতু নির্মানের উদ্যোগ গ্রহন করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%8b%e0%a6%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় অনুমোদন হীন আইসক্রিম কারখানায় অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা, মালামাল ধ্বংসসহ কারখানা বন্ধ

পদুয়ায় পাহাড় খেকো চক্রের তাণ্ডব: নেপথ্যে বিট কর্মকর্তা আবু সাঈদ!

লোহাগাড়ায় বিদেশি পিস্তল-ইয়াবা ও বিপুল পরিমাণ গুলিসহ আটক-২

লোহাগাড়ায় নয় লিটার দেশীয় তৈরি মদসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

১০

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

১১

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১২

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

১৩

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১৪

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১৫

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১৬

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৭

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৮

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৯

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

২০