azadmin
২ জুন ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

আজাদী বার্তা ডেক্সঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২রা জুন) ভোর সাড়ে ৪টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষসহ ৪ জন নিহত হন। আহত হন এক শিশুসহ আরও ৩ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও এক শিশুর মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্কিং করা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত -৫

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ কোটির অধিক মূল্যের ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

সরকারের তিন মাসের মাথায় পার্বত্য বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

সাতকানিয়ায় যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বাঁশখালীতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান, বরফ কারখানাকে জরিমানা

বন রক্ষা করেই পেল প্রায় কোটি টাকার চেক

অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত

বাঁশখালী থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওসির নির্দেশনায় এসআই আজিজের আভিযানিক সফলতা

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১০

শিক্ষার মানোন্নয়নে নবাগত ইউএনও’র মতবিনিময়

১১

ওমানে বাংলাদেশী ৪ ভাইয়ের মৃ/ত্যু/র বিষয়ে যা জানা গেল

১২

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

১৩

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

১৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ওআইসি’র সদস্য দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাৎ

১৫

চট্টগ্রামে বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

১৬

সাতকানিয়ার দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে আটক

১৭

মৃত্যুপুরী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্যসহ ৪ জন নিহতের পরিচয় সনাক্ত

১৮

নেজামে ইসলাম পার্টির আমিরের ইন্তেকাল

১৯

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে- আহমেদ আবু জাফর

২০