azadmin
১৯ জুন ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় বৃদ্ধাকে মারধর, থানায় অভিযোগ

আজাদী বার্তা ডেক্সঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫-৬টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা নেট ও ঘেরাবেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

এ সময় রাস্তা বন্ধের প্রতিবাদ করায় হাসিনা আক্তার (৫৫) নামের এক বৃদ্ধাকে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষি ও চড়-থাপ্পড় মেরে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

১৯ জুন (শুক্রবার) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেন্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আবু নোমান বাদী হয়ে ৩জনকে আসামী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, তেন্ডল পাড়ার বাসিন্দা আবু নোমান ও আরও কয়েকটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ দিন ধরে বন্ধ করার চেষ্টা চালিয়ে আসছিল প্রতিবেশী মোহাম্মদ নাজিম, তার ছেলে মোহাম্মদ ছোটন ও মোহাম্মদ অয়ন। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা অমান্য করে বিরোধ বজায় রাখে।

শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্তরা ৪০/৫০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী এনে চলাচলের পথে নেটের ঘেরাবেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেয়। এ সময় আবু নোমানের বৃদ্ধা মা হাসিনা আক্তার বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায় এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে চলে যায়। বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল্লাহ জানান, চলাচলের রাস্তা বন্ধ এবং বৃদ্ধাকে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় কবরস্থান রক্ষায় কবরবাসীর স্বজনদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লোহাগাড়ায় ধারাবাহিক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২: বহনকাজে ব্যবহৃত মিনি ট্রাক জব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারী কেলেঙ্কারির দায়ে জামায়াত নেতা গাজি নজরুল ইসলাম দল থেকে স্থায়ী বহিষ্কার

হানিফ বাসে করে বিশেষ কৌশলে নিয়ে যাচ্ছিল ইয়াবা, লোহাাড়ায় আটক-১

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

লোহাগাড়া থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় উপ-পরিদর্শকের মৃত্যু

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন লোহাগাড়া যুবদলের সদস্য সচিব রাশেদুল হক

লোহাগাড়ায় ৩য় ধাপে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

১০

কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করছে সরকার- অর্থমন্ত্রী

১১

মেসি জাদুতে লণ্ডভণ্ড ইংল্যান্ড, ফাইনালে আর্জেন্টিনা

১২

আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ উপজেলা

১৩

ঝুঁকি আর প্রতিকূলতা ডিঙিয়ে খাঁটি মানুষের পাশে ‘গর্জন’ ব্রতী ও ‘ধরা

১৪

লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২টি অস্ত্রসহ আটক -৩

১৫

বান্দরবানে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র রিয়াদ

১৬

লোহাগাড়ায় বন্যাদুর্গতদের পাশে যুবদল নেতা শাব্বির, পুদুয়ায় ত্রাণ বিতরণ

১৭

লোহাগাড়ায় বানভাসি মানুষের ঘরে ঘরে তৈরি খাবার পৌঁছে দিয়েছেন যুবদল নেতা মুসলিম

১৮

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পদুয়া ইউনিয়ন পরিষদ

১৯

পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে

২০