নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপের ছোবলে মোহাম্মদ সোহান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ জুন ) রাত আনুমানিক ৮ টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ সোহান উদ্দীন সোহান উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড মল্লিক ছোবহান এলাকার মনুমিয়া চৌধুরী পাড়া জহির উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাস আলী।
তিনি জানান, প্রতিদিনের মত রাতে ঘুমাতে গিয়েছিলেন সোহান। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড় দেয়। সকালে শরীরের অবস্থা খারাপের দিকে গেলে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক এজাজুল ইসলাম সিহাব বলেন, সাপের কামড়ে আহত এক কিশোরকে হাসপাতালে আনা হয়। কিন্তু এখানে আসার আগেই তার মৃত্যু হয়।
মন্তব্য করুন