azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৮:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘বিদায় হজ্বের ভাষণ মানবজাতির জন্য এক চিরন্তন আদর্শ’

চুনতির ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের ৫৫তম আসর শেষ হয়েছে সোমবার। সমাপনী দিবসের প্রধান অধিবেশন বাদ মাগরিব লাখো ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে ‘বিদায় হজ্বের ভাষণের তাৎপর্য’ শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।

তিনি বলেন, বিদায় হজ্বের ভাষণ ইতিহাসের এক অনন্য দলিল। যা মানবজাতির সর্বজনীন অধিকার, সাম্য, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার মূর্তপ্রতীক। বিদায় হজ্বের ভাষণ মানবজাতির জন্য এক চিরন্তন আদর্শ। এতে যে সাম্য, ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের শিক্ষা দেওয়া হয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি মহান শিক্ষণীয় দলিল।

আবদুল হাই নদভী বলেন, মহানবী (সা.) এই বক্তব্যের মাধ্যমে বিশ্ববাসীর সামনে পেশ করে গেলেন একটি সার্বজনীন জীবনাদর্শ। এই ভাষণের মাধ্যমে তিনি পুরো দ্বীন-ইসলামের সারাংশ তুলে ধরেছেন এবং এটিই ছিল তার নবুয়তি জীবনের উপসংহার।

তিনি বলেন, এই ভাষণ কুসংস্কার, শোষণ ও বৈষম্যের অবসান ঘটিয়ে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করে। বর্ণবাদের মূলোৎপাটন ঘটিয়ে মহানবি (সা.) আজ থেকে সাড়ে চৌদ্দশত বছর পূর্বে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, ‘তোমাদের রব একজন এবং তোমাদের পিতাও একজন। জেনে রেখো, অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং আরবের ওপরও অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কালোর ওপর সাদার এবং সাদার ওপর কালোরও কোনো শ্রেষ্ঠত্ব নেই। মর্যাদা ও শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তি হলো তাকওয়া।’

রাহবারে বায়তুশ শরফ বলেন, বিদায় হজ্বের ভাষণে মহানবি (সা.) মুসলিম উম্মাহকে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে কিয়ামত পর্যন্ত টিকে থাকার পথ দেখিয়েছেন।

সমাপনী দিবসে বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সমাপনী দিবসে অন্যদের মাঝে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পির ড. এনায়েত উল্লাহ আব্বাসী, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়িদ আবু নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা আ. ক. ম আবদুল কাদের, আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, কুমিল্লা নাগাইশ দরবারের পির মাওলানা মোশতাক ফয়েজী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি, মাওলানা এহসান উল্লাহ আব্বাসী, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী।

অনুষ্ঠান পরিচালনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন। রাতব্যাপী মাহফিল শেষে সালাতু সালাম ও কেয়ামের পর দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের সুখ-সমৃদ্ধি, কল্যাণ কামনার মাঝে উপস্থিত লাখো মুসল্লীর আমীন-আমীন ধ্বনির মধ্য দিয়ে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিলের বিশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০