azadmin
২৫ জানুয়ারী ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://application.ru.ac.bd/ এ লগইন করে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। এজন্য পরীক্ষার্থীদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ইউনিটের অন্তর্ভুক্ত। এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়।

এর মধ্যে গ্রুপ-১ এর ৫৭ হাজার ৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৬২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২ হাজার ১৯৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ২৩ দশমিক ১৫ ও প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার ৮৯ দশমিক ৫০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ইউনিটের গ্রুপ-২ এর ৫৭ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৮৫ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৭০৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ২৬ দশমিক ৩২ ও প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার ৮৮।

প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://admission.ru.ac.bd/) ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে (https://www.facebook.com/rajshahi.university.ac.bd) পরবর্তীতে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়। পরদিন এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার বি ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা পর্ব শেষ হয়। এদিকে শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর রাজশাহী ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%8f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০