azadmin
২১ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘অবহেলার’ মৃত্যুতেও হয়নি মামলা

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে আবাসিক ভবনে আগুনের ঘটনায় ৬ জন নিহত হলেও এখনো কোনো মামলা হয়নি। ভবন মালিকের বিরুদ্ধে ‘অবহেলা’র অভিযোগ থাকলেও তাকে আনা হয়নি জিজ্ঞাসাবাদের আওতায়। ঘটনার পর তিনি গাঢাকা দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ বলছে, এখন পর্যন্ত মামলার আবেদন করেনি ভুক্তভোগী পরিবারের কেউ। তাদের আবেদনের অপেক্ষায় আইনগত সব প্রক্রিয়া ঠিক করে রেখেছেন তারা। উত্তরা পশ্চিম থানার ওসি মো. রফিকুল আহমেদ যুগান্তরকে বলেন, ভিকটিমের পরিবার থেকে যদি আবেদন নিয়ে আসে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আইনগত বিষয়গুলো আমরা প্রসেস করে রেখেছি। অগ্নিকাণ্ডের পর থেকে যতগুলো তথ্য সামনে এসেছে, সব আমলে নিয়েছি।

অপমৃত্যু বা অবহেলার মামলা হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে মামলা হবে কি না তা ফায়ার সার্ভিসের রিপোর্টের ওপর নির্ভর করছে। এর আগে শুক্রবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ মোট ৬ জনের করুণ মৃত্যু হয়। ছয়তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সেখানে থাকা ভবন মালিক ও তার পরিবারের সদস্যরা নিরাপদে বের হয়ে গেলেও পঞ্চম ও ষষ্ঠতলায় থাকা ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অনেকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শনিবার বিকালে সরেজমিন দেখা যায়, ঘটনার দ্বিতীয় দিনেও ভবনের সামনে উৎসুক জনতার ভিড়। ভেতরে অবস্থান করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দ্বিতীয় ও তৃতীয় তলার ডুপ্লেক্স ফ্ল্যাটের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফ্ল্যাটের বেডরুম, ড্রইং-ডাইনিং, রান্নাঘরসহ ব্যবহার সামগ্রী ও আসবাবপত্র কিছুই নেই। এসব রুম থেকে বের হচ্ছিল পোড়া ও ধোঁয়ার গন্ধ।

এদিকে ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছেন বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা ও ফ্ল্যাটের ভাড়াটিয়াদের অভিযোগ, মালিকের ‘অবহেলা’র কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে ফ্ল্যাটের ছাদের গেট নিয়মিত বন্ধ রাখায় ক্ষুব্ধ তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক ভাড়াটিয়া যুগান্তরকে বলেন, আগুনের ঘটনায় মালিকের পরিবারের কারও কোনো ক্ষতি হয়নি। কারণ আগুন লাগার পর তারা নিরাপদে নিচে নেমে গেছেন। কিন্তু আমরা সেই সুযোগ পাইনি। ভেবেছিলাম আজ আমাদের নিশ্চিত মৃত্যু। এ ঘটনায় অবশ্যই মালিকের অবহেলা রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদুয়ায় পাহাড় খেকো চক্রের তাণ্ডব: নেপথ্যে বিট কর্মকর্তা আবু সাঈদ!

লোহাগাড়ায় বিদেশি পিস্তল-ইয়াবা ও বিপুল পরিমাণ গুলিসহ আটক-২

লোহাগাড়ায় নয় লিটার দেশীয় তৈরি মদসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

১০

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

১১

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

১২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১৩

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১৪

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১৫

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৬

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৭

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৮

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৯

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

২০