azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢামেকে ইন্টার্ন চিকিৎসককে মারধর, দুই ঘণ্টা কর্মবিরতির পর বিচারের আশ্বাসে প্রত্যাহার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাস পাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকেরা। এর ফলে প্রায় দুই ঘণ্টা পর হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা পুনরায় চালু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।

ইন্টার্ন চিকিৎসক ডা. সাকিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নাজমা নামে এক নারী রোগী মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। চিকিৎসাধীন রাত ১১টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। এরপর রোগীর স্বজনরা চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালান।

হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এ আশ্বাসের পরই চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসাসেবা পুনরায় শুরু করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, রোগীর মৃত্যুর পর ইন্টার্ন চিকিৎসককে হেনেস্তার ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ ছিলো। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আশ্বাস দেওয়ায় চিকিৎসা কার্যক্রম আবার চালু হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%95%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০