azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পারিবারিক সমস্যায় পাকিস্তানি নাগরিকের আত্মহত্যার হুমকি

রাজধানীর উত্তরা থেকে এক পাকিস্তানি নাগরিক জাতীয় জরুরি সেবার ‘৯৯৯’ নম্বরে কল করে আÍহত্যার হুমকি দিয়েছেন। পারিবারিক কলহ ও মানসিক চাপে বিপর্যস্ত হয়ে তিনি এই কল করেন। পরে পুলিশ ওই বাসায় গিয়ে সাময়িকভাবে বিষয়টির সুরাহা করে। ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টর থেকে এক পাকিস্তানি নাগরিক কল করে জানান, তিনি বাংলাদেশের একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করছেন। চার বছর আগে এক বাংলাদেশি নারীকে তিনি বিয়ে করেছেন। তাদের দুটি সন্তান রয়েছে।

ওই নাগরিক অভিযোগে জানান, তিনি মাসে দুই লাখ টাকা বেতন পান। বেতনের বেশির ভাগ অর্থ স্ত্রীকে দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে আরও টাকা দাবি করে আসছেন। পাশাপাশি অন্য নারীর সঙ্গে সম্পর্কের মিথ্যা অভিযোগ তুলে স্ত্রী তাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছেন। এসব কারণে তিনি চরম মানসিক চাপে রয়েছেন। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে ওই নাগরিক বলেন, তিনি গাড়ি চালাতে চালাতে কল করেছেন এবং যে কোনো সময় আÍহত্যা করতে পারেন। বিষয়টি বুঝতে পেরে ৯৯৯-এর কলটেকার তাকে শান্ত হতে বারবার অনুরোধ করেন এবং গাড়ি থামাতে বলেন। একই সঙ্গে আইনি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আশ্বাস দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানি নাগরিকের দেওয়া ঠিকানা অনুযায়ী দ্রুত তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। ওই নাগরিকের বাসায় গিয়ে তার সহকর্মী ও বন্ধুদের ডেকে আনেন। খবর পেয়ে তার শাশুড়িও ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পাকিস্তানি নাগরিকের স্ত্রী স্বামীর বিরুদ্ধে নিয়মিত গভীর রাতে বাসায় ফেরার অভিযোগ তোলেন। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাদের মধ্যকার সমস্যা সাময়িকভাবে মীমাংসা করে দেয়। এ বিষয়ে তাৎক্ষণিক কেউ কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে রাজি হননি। তবে ভবিষ্যতে আইনি সহায়তার প্রয়োজন হলে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০