azadmin
২২ জানুয়ারী ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত ১

রাজধানীর পল্টন থানার খদ্দার মার্কেটের সামনে আজমেরী পরিবহণ ও ভিক্টর পরিবহণের দুটি বাসের মাঝে চাপা পড়ে ইলিয়াস হোসেন (২৫) নামে এক বাস হেলপার নিহত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ভিক্টর পরিবহণের হেলপার ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় খদ্দার মার্কেটের সামনে দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন ইলিয়াস। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।নিহত ইলিয়াস হোসেন পটুয়াখালী জেলার কলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রশিদ সরকারের ছেলে।

নিহতের বোন রোকসানা বলেন, আমার ভাই ভিক্টর পরিবহণের হেলপার ছিল। সন্ধ্যার পর জানতে পারি, আজমেরী পরিবহণ ও ভিক্টর পরিবহণের বাসের মধ্যে চাপা পড়ে সে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন আমার ভাই মারা যায়।তিনি আরও জানান, এ ঘটনায় আজমেরী পরিবহণ ও সংশ্লিষ্ট চালক বর্তমানে পল্টন থানা পুলিশের হেফাজতে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, পল্টন এলাকা থেকে আহত অবস্থায় এক বাস হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন ১০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://azadibarta.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87-2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ দিন ব্যাপি সীরতুন্নবীতে১৭ তম দিবসে এনসিপির মূখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী

লোহাগাড়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

লোহাগাড়ায় চোরের হাত থেকে রেহাই পায়নি সাংবাদিকের বাড়িও, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ বাবার চিকিৎসার সঞ্চিত টাকা

বড়হাতিয়া মছনের হাটের সন্তান এমবিবিএস পাশ, এলাকায় খুশির আমেজ

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল বান্দরবান কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ

‘চলো যাই যুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে’ ফটিকছড়িতে শীর্ষক র‍্যালি ও সুধী সমাবেশ

জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন ও পলাতক- লায়ন হেলাল

সাংবাদিক ইলিয়াছ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা: ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু

১০

লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র অভিযোগে পঞ্চাশোর্ধ বৃদ্ধ আটক

১১

১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত সালাউদ্দিন চুনতি পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেফতার

১২

চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

১৩

লোহাগাড়ায় ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

১৪

পুলিশের চোখ ধাঁধানো অভিযান: কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

১৫

মহাসড়ক কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ, আহত পিতা-মাতাসহ পরিবারের আরও ৪ সদস্য

১৬

অস্ত্রের শক্তিতে মাদকের রাজত্ব: লোহাগাড়ার কে এই নুরুল কবির?

১৭

একাধিক মামলা এবং অভিযোগের পাহাড়, তবুও বাড়ছে জুয়েলের দাপট, আতঙ্কে এলাকাবাসী

১৮

ক্লাসে ক্লাসে ওসির সচেতনতা, পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৯

লোহাগাড়া ও চন্দনাইশে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

২০